সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এবার গ্রেড সি স্টেনোগ্রাফার পদে নিয়োগের (SSC Stenographer Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে এবং জানা যাচ্ছে এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
SSC-তে নিয়োগের বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
স্টেনোগ্রাফার গ্রেড সি পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমত যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। এছাড়া বিভিন্ন বিভাগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। তবে হ্যাঁ, এখানে আবেদন করার জন্য অবশ্যই কম্পিউটার দক্ষতা লাগবে লাগবে।
বেতন কাঠামো কী রয়েছে?
জানা যাচ্ছে, স্টেনোগ্রাফার গ্রেড সি পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ইনহ্যান্ড ৫০,৬৮২ টাকা থেকে ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন পদ্ধতি
জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ssc.gov.in) ভিজিট করুন।
- এবার সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
- যদি নতুন নতুন আবেদনকারী হন, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে ফি দিয়ে সাবমিট করে দিন।
যেমনটা জানা যাচ্ছে, এখানে ২২ ডিসেম্বর থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
SSC Stenographer Grade C Official Notification- Download Now

